রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নদীকে দূষণমুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা

নেত্রকোনায় সাজনা পাতা উৎসব

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ২৫৩ পঠিত

রোখসানা রুমি, নেত্রকোনা থেকে : বিশ্ব খাদ্যদিবস উপলক্ষে নেত্রকোণায় বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহায়তায় নেত্রকোণা সদর উপজেলার বিভিন্ন সংঘটনের আয়োজনে সাজনা পাতা বিতরণ উৎসব পালিত হয়েছে। সোমবার আলোচনা ও নিরাপদ খাদ্যবন্ধন কর্মসূচীর মধ্যদিয়ে এ উৎসব পালিত হয়।

“পানিই জীবন-পানিই খাদ্য” এই প্রতিপাদ্যে নেত্রকোনা সদর উপজেলার দরুণবালি সবুজগ্রাম, ফুলপাখি কিশোরী সংগঠন, অক্সিজেন যুবসংগঠন ও শতবাড়ির নারীদের আয়োজন ও অংশগ্রহণে দিনব্যাপী আলোচনা, নিরাপদ খাদ্যমেলা, কুইজ প্রতিযোগিতা আয়োজনের মধ্যদিয়ে এ উৎসব পালিত হয়। গ্রামের কিশোরীরা গত পাঁচ বছর আগে থেকে গ্রামটিকে সাজনা ও সবুজ গ্রাম হিসেবে তৈরী করার জন্য কাজ করে যাচ্ছে। এই গ্রামে এখন প্রতিটি বাড়িতে সাজনা গাছ আছে।

আজ বিশ্ব খাদ্যদিবস উপলক্ষ্যে গ্রামের ও আশেপাশের মানুষের মাঝে সাজনা বিষয়ে সচেতনা তৈরী করতে সাজনা পাতা বিতরণ উৎসবের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে গ্রামে সাজনা পাতার ও নিরাপদ খাদ্যমেলার আয়োজন করা হয়। আলোচনা সভায় গ্রামের কিশোরীরা গ্রামের নারীদেরকে সাজনা শাক বিষয়ে সচেতনতা তৈরী ও এ শাক যে একটি সুপার ফুড তা প্রচার করতে এ উৎসবের আয়োজন করেন।

সাজনা শাকে উপকারিতা ও ঔষধিগুণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, সাজনা হলো সুপার ফুড, আমেরিকার বিজ্ঞানীরা সাজনাকে স্বাস্থ্যেও টনিক বলেছেন। এই রয়েছে পুষ্টিমান ও ঔষধিগুণ। সজিনার ঔষধি ভারতীয় আয়ুর্বেদিক শাস্ত্র মতে, সজিনা গাছ ৩০০ রকমের রোগ থেকে মানুষকে রক্ষা করে। আধুনিক বিজ্ঞানও এ ধারণাকে সমর্থন করে। শরীর ব্যথা, কানব্যথা, গ্যাস ও কোষ্ঠকাঠিন্য থেকে রক্ষা, হৃদরোগ চিকিৎসাসহ নানা উপকারে লাগে সাজনা পাতা। সবুজ গ্রামের নারী, যুব কিশোরীরা নিজ গ্রাম ও আশেপাশের গ্রামের মানুষের মাঝে সাজনা গাছ নিয়ে সচেতনতা তৈরীতে কাজ শুরু করেছে।

অনুষ্ঠান শেষে নিরাপদ খাদ্য নিয়ে গ্রামের কৃষক-কৃষানি যুব শিশু সবাই নিরাপদ খাদ্য বন্ধন করেন। নিরাপদ খাদ্য, ভূমি ও জলবায়ু ন্যায্যতার দাবী নিয়ে বৈশ্বিক পদযাত্রার অংশহিসেবে এই খাদ্য বন্ধনে অংশগ্রহন করেন। আলোচনা শেষে ভালো সাজনা চাষিদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com