বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে ডেপুটি স্পিকারের উদ্যোগ : দুর্গাপুরে খেলার মাঠ সংস্কার ও গোলবার স্থাপন ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও অনুমোদন পেল ইলেকট্রিক ট্রেন প্রকল্প দুর্গাপুরে পার্টনার ফার্মার্স ফিল্ড স্কুলের মাধ্যমে, আধুনিক কৃষিতে এগিয়ে যাচ্ছে কৃষক স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু : ইসি মাদকমুক্ত সমাজ গঠন ও যুবকদের খেলার মাঠে ফেরাতে : ডেপুটি স্পিকারের উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ ডেপুটি স্পিকারের উদ্দ্যেগ : সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মানে এলাকা পরিদর্শন বেড়াতে এসে শীতলক্ষ্যায় প্রাণ গেল তিনজনের

দুর্গাপুরে মহালয়া উপলক্ষে আদ্যাশক্তি মহামায়া অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৩৬০ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে শুভ মহালায়া উপলক্ষে তারুণ্যের আলো নাট্যগোষ্ঠীর আয়োজনে আদ্যাশক্তি মহামায়া ও দেবী পক্ষে মাতৃবন্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে পৌর শহরের সাধুপাড়া মিলন সংঘ মন্দির চত্বরে এ অনুষ্ঠান পরিবেশন করা হয়।

তারুণ্যের আলো নাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক শঙ্খদীপ দে শান্ত বলেন, প্রতিবছর শুভ মহালয়ার দিনে আমাদের নাট্য গোষ্ঠীর পক্ষ থেকে এ অনুষ্ঠান গুলোর আয়োজন করে থাকি। যতুটুকু জানতে পেরেছি মহালয়ার তাৎপর্য টুকু অনুষ্ঠানের মাধ্যমে ভক্তদের মাঝে তুলে ধরি।

সনাতন ধর্মালম্বীদের মতে, এ দিনই দেবী দুর্গার আবির্ভাব ঘটে। এ দিন থেকেই দুর্গাপূজার দিন গণনা শুরু হয়। আর এ দিনেই দেবীর চক্ষুদান করা হয়। এ মহালয়ার মধ্যদিয়েই রোববার (১৪ অক্টোবর) শুরু হলো শারদীয় দুর্গোৎসব। যদিও ২০ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্যদিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। ওইদিন থেকে পাঁচ দিনের এ উৎসব শেষ হবে আগামী (২৪ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com