বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী দুর্গাপুরে নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ, অসহায় পরিবারে অটোরিকশা প্রদান এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ সমাবেশ, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি সংসদে তোফায়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রস্তাব ১৮৬ বছরের পুরনো লাইব্রেরীর জায়গা উদ্ধারে দুর্গাপুরে মানববন্ধন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্গাপুর সীমান্ত দিয়ে কিশোরীকে ভারতে পাচার কালে, বিজিবির হাতে আটক হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু

ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে দুর্গাপুরে বিশাল বিক্ষোভ মিছিল

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৩১৩ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধের পক্ষে ইত্তেফাকুল উলামা শাখা দুর্গাপুর এর উদ্যোগে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ অক্টোবর) সকাল ১১ টায় সর্বস্তরের অংশগ্রহনে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে ইসরাইলী আগ্রাসন বন্ধ কর-করতে হবে, বাইতুল মুকাদ্দস মুক্ত কর-করতে হবে, ইসরায়েলি নিপাত যাক, ফিলিস্তিনি মুক্তি পাক এ জাতীয় শ্লোগানে মুখরিত ছিল দুর্গাপুর পৌরশহরের সকল রাস্তাঘাট। মিছিল শেষে পৌর ঈদগাহ্ মাঠে ইত্তেফাকুল উলামা বোর্ডের নেত্রকোনা জেলার চেয়ারম্যান আলহাজ¦ মাওলানা জিয়া উদ্দিন সাহের এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শায়খুল হাদিস, মাওলানা আব্দুর রব, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা মুফতি আব্দুল্লাহ্, হাফেজ মাওলানা ওয়ালিউল্লাহ, শায়খুল হাদিস মাওলানা ইব্রাহীম হাসান, হাফেজ আব্দুল কাদির, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা রুহুল আমীন সিরাজি, হাফেজ মোস্তফা প্রমুখ।

বক্তারা সকল মুসলমানকে দ্বীন ও ঈমানের স্বার্থে সবসময় ঐকব্যদ্ধ থাকার আহ্বান জানান। উক্ত সংহতি ও বিক্ষোভ মিছিলে হাজার হাজার তৌহিদী জনতা স্বত:স্ফূর্ত ও শান্তিপূর্ণভাবে অংশগ্রহন করে। আলোচনা শেষে নির্যাতিত ও হামলায় নিহত মুসলিমদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com