মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নদীকে দূষণমুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা

দুর্গাপুরে পুলিশের মতবিনিময় সভা

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩৬ পঠিত
????????????

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে হিন্দুধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন কমিটি ও সুশীল সমাজের নেতাদের সাথে পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম চন্দ্র দেবের সভাপতিত্বে ও থানা উপ-পরিদর্শক সাদেক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর মেয়র আলহাজ্ব মাওলানা আব্দুস ছালাম, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রুহু, আলম সরকার, সাদেকুল ইসলাম, পৌর কাউন্সিলর ইব্রাহিম খলিল টিপু, নুরুল আকরাম খান, থানা তদন্ত ওসি নূরুল আলম, প্রেসক্লাব সভাপতি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, সাংগঠনিক সম্পাদক বিপ্লব মজুমদার, প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার, বিভিন্ন পূজামন্ডপ কমিটির সভাপতি স্বপন স্যানাল, ধনেশ পত্রনবীশ, বাপ্পী সাহা, বিদ্যুৎ সরকার প্রমুখ।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত আলোচনা বিষয়ে ওসি উত্তম চন্দ্র দেব বলেন, নিরাপত্তা নিশ্চিতে ও নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে আইনশৃঙ্খলা রক্ষায় দুর্গাপুর থানা পুলিশ সবসময় সর্তক রয়েছে। থানা পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজাম-প এলাকায় সর্বোচ্চ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে। এতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এ বছর দুর্গাপুরে ৬৬টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com