সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নদীকে দূষণমুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা

নড়াইলে বিপুল পরিমাণের ইয়াবাসহ গ্রেপ্তার ৪

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২২ পঠিত

দিগন্ত ডেক্স : নড়াইলে র‌্যাব ও পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণের ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। লোহাগড়া পৌরসভা এলাকা থেকে ২ হাজার ২৮০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।

গ্রেপ্তারকৃতরা হলো- লোহাগড়া উপজেলার পাংখারচর গ্রামের শহিদুল সর্দারের ছেলে রুবেল সর্দার (৩২) ও মৃত. বাবুল সর্দারের ছেলে শাহীন সর্দার (৪৫)। গ্রেপ্তারকৃত দুজনকে আজ রোববার আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে র‌্যাব-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার বি এম মোস্তফিজুর রহমানের নেতৃত্বে একটি অভিযানিক দল লোহাগড়া বাজার-সংলগ্ন মিলন সরকারের বাড়িতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তি মোতাবেক তাদের শোয়ার ঘরের তোষকের নিচ থেকে ২ হাজার ২৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন বলেন, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

অপর দিকে জেলা শহরের ভওয়াখালী থেকে ৮ হাজার ৫২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- কালিয়া উপজেলার পাটেশ্বরী গ্রামের মৃতসাব্বির শেখের ছেলে সাকিব শেখ ও বিলবাউচ গ্রামের সবুর শেখের ছেলে নাজমুল শেখ।

পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে  অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানিয়েছেন-গোপান সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে শহরের ভওয়াখালী এলাকায় সালাম দাড়িয়ার বিল্ডিংয়ের নীচতলায় ভাড়া দেয়া বাসার মধ্যে কয়েকজন ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দ্যেশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে ৮ হাজার ৫২০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com