মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

কলমাকান্দায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৬ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বুধবার শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। কলমাকান্দার সার্বজনীন শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে সদর ইউনিয়নের শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দিরের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী ও শোভাযাত্রা বের করা হয়।

র‌্যালীটি শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দিরের সামনে থেকে   শুরু করে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাঁনপুর হয়ে জগন্নাথ জিউর মন্দিরের সামনে এসে শেষ হয়।

শোভাযাত্রা ও র‍্যালীতে কলমাকান্দার সার্বজনীন শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি কাজল দে সরকার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উত্তম কুমার সরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক, সহকারি কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন, কলমাকান্দা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দাস ,  শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দিরের সভাপতি বিজয় কুমার তালুকদার, রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক নিলয় কুমার  সাহা ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস  প্রমূখ।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com