মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নদীকে দূষণমুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা

কলমাকান্দায় আকস্মিক ঝড়ে ঘর ও গাছপালা বিধ্বস্ত

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭২ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় আকস্মিক ঝড় ও বৃষ্টিতে বসতঘর ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত রোববার রাত পৌনে ৩টা থেকে এই ঝড় শুরু হয়ে চলে প্রায় ৪০ মিনিট। ঝড়ের কবলে পড়ে অনিল দাস (৪৫) নামের এক মৎস্যজীবি সোনাডুবি বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়।

অনিল দাস কলমাকান্দা সদর ইউনিয়নের গুজাকুলিয়া গ্রামের মৃত ঈশ্বর দাসের ছেলে। অপরদিকে মাছ ধরতে গিয়ে পোগলা ইউনিয়নের বেখরীকান্দা শুনই গ্রামের মৃত মোতালেব মিয়ার ছেলে আব্দুল কুদ্দুস (৪৫) বানবিলে ঝরের কবলে পড়ে মারা গেছেন।

খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, ইউএনও আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপসহকারি প্রকৌশলী মাহমুদুল হাসান ঝড়ে নিহত আব্দুল কুদ্দুসের বাড়ীতে গিয়ে তার স্ত্রীর হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেন। এ ছাড়াও ঝড়ে ক্ষতিগ্রস্থ ৫০টি পরিবারের লোকজনের মধ্যে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এই ঝড়ে উপজেলার আটটি ইউনিয়নের প্রায় শতাধিক কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। কয়েক শ গাছ উপড়ে পড়ে। কিছু গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে বাড়িঘরের ওপরে পড়লে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে পল্লীবিদ্যুতের বেশ কিছু তারের ওপর গাছের ডালপালা পড়ে। আর এরপর থেকে বিদ্যুৎ বিছিন্ন হয়ে যায়।

নিখোঁজ অনিল দাসের বিষয়ে জানতে চাইলে কলমাকান্দা ফায়ার সার্ভিসের ইনচার্জ এমদাদুল হক বলেন, নিখোঁজের খবর পেয়ে কিশোরগঞ্জের একটি ডুবুরি এসে নিখোঁজ অনিল দাসকে উদ্ধারের চেষ্ঠা চালিয়ে যাচ্ছে।

উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, ঝড়ে বেশ কিছু এলাকায় ঘরবাড়িসহ গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ এলাকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার সাহেবকে নিয়ে পরিদর্শণ করছি। আর ঝড়ে মৃত- আব্দুল কুদ্দুসের স্ত্রীর হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা আর্থিক সহযোগিতা করা হয়েছে। তাছাড়া ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম চালু আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com