মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নদীকে দূষণমুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা

দুর্গাপুরে শিক্ষার্থীদের সংবর্ধনা

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৪০ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার দুপুরে গুজিরকোনা বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে এ সংবর্ধনার আয়োজন করে বাকলজোড়া ইউনিয়ন চাকুরিজীবী কল্যাণ সংস্থা। এ সময় বাকলজোড়া ইউনিয়নের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ও এসএসসি -২০২৩ এর ৭২ জন কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেষ্ট দেয়া হয়।

উক্ত সংগঠনের সহ সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন গুজিরকোনা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নজরুল ইসলাম শাহীন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুজিরকোনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসন্তী রানী সাহা, সাবেক শিক্ষক মজিবুর রহমান, গুজিরকোনা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম, বাকলজোড়া নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহমেদ, প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার, সংগঠনের প্রধান সম্বনয়কারী এসএম সাইফুল্লাহ,সাধারন সম্পাদক সুব্রত কুমার পাল, সদস্য শাহীন সরকার সহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্য অতিথিবৃন্দ দিক নির্দেশনা মূলক বক্তব্য সেইসাথে সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com