রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিশু কে ধর্ষণ ও হত্যায় অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে জনতা মাদকমুক্ত সমাজের বার্তা নিয়ে, দুর্গাপুরে বিএনপির দুই-দলের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে ডেপুটি স্পিকারের উদ্যোগ : দুর্গাপুরে খেলার মাঠ সংস্কার ও গোলবার স্থাপন ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও অনুমোদন পেল ইলেকট্রিক ট্রেন প্রকল্প দুর্গাপুরে পার্টনার ফার্মার্স ফিল্ড স্কুলের মাধ্যমে, আধুনিক কৃষিতে এগিয়ে যাচ্ছে কৃষক স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু : ইসি মাদকমুক্ত সমাজ গঠন ও যুবকদের খেলার মাঠে ফেরাতে : ডেপুটি স্পিকারের উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ

দুর্গাপুরে ভগবান শ্রী বলরাম জয়ন্তী পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৩৩৮ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ভগবান শ্রী বলরাম পুর্নিমা অর্থাৎ পরমেশ্বর ভগবান বলরামের শুভ আবির্ভাব তিথি পালিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপি নানা আয়োজনে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে এ তিথি পালিত হয়।

শ্রী শ্রী হরে কৃষ্ণ নাম হট্র দুর্গাপুর শাখার আয়োজনে সকাল থেকেই হাজার হাজার ভক্তদের প্রার্থনা, একনাম কীর্ত্তন ও দেশ ও জাতীর কল্যানে বিশেষ পুজা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় তুলসী আরতি, গৌড় আড়তি, নৃসিংহ আরতি ও ভগবান বলরামের মহিমা আলোচনা করেন নেত্রকোনার ইসকন এর অধ্যক্ষ শ্রীমান জয়রাম দাস ব্রক্ষ্মচারী। আলোচনা শেষে বৈদিক নাটক ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

আয়োজক হরি চন্দন সাধু বলেন, ভগবান কৃষ্ণের স্বয়ং প্রকাশ বিগ্রহ হলেন বলরাম। প্রতিবছরের ন্যায় ভক্তদের নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের অষ্টম অবতার বলরামের আবির্ভাব তিথি বা শুভ বলরাম জয়ন্তী পালন করেছি। এর মধ্যে কৃপা করে অর্ধবেলা উপবাস পালনের মাধ্যমে আদি গুরু বলরামে কৃপায় ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভের আশির্বাদ লাভ করে মনুষ্য জীবন সার্থক করার জন্য মঙ্গল আরতি, দর্শন আরতি, ভাগবত পাঠ, অগ্নিহোত্র যজ্ঞানুষ্ঠান, শ্রী বলরামের মহাভিষেক, মহাপ্রসাদ বিতরণ শেষে উদয়ন শিল্পী গোষ্ঠীর আয়োজনে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com