শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

এই মাত্র পাওয়া

শিশুদের পাঠাভ্যাসে দুর্গাপুরে বিনামুল্যে বই বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ২৪৮ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও সময় প্রকাশনার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী নেত্রকোণা চ্যাপ্টার ও জলসিঁড়ি পাঠকেন্দ্রের সহায়তায় সাহিত্যপাঠে শিশুদের মনোনিবেশ ও আত্মজাগরণে দু‘দিনব্যাপি বিনামুল্যে বই বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে বিরিশিরি  ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শেষ হয়।

এসময় বিরিশিরি মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুরভি মান্দা, সহকারি শিক্ষিকা জুই মানকিন, জলসিঁড়ি পাঠাগারের সভাপতি এডভোকেট মানেশ সাহা, একাডেমিক সুপার ভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বজলুর রহমান আনসারি, শিক্ষক সংগঠক মো. সেলিম, বিদ্যুৎ পন্ডিত, সংবাদকর্মী নুর আলম উপস্থিত ছিলেন। নেত্রকোণা সদর ও দুর্গাপুর উপজেলায় দশটি স্কুলে ডা. লুৎফর রহমানের লেখা উন্নত জীবন এবং মুক্তিযুদ্দ বিষয়ক পাঁচশত বই বিতরণ করা হবে। পরবর্তিতে পাঠ প্রতিক্রিয়া মূল্যায়ন করে সেরা বিশজন পাঠককে পুরস্কৃত করা হবে।

জলসিঁড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকার বলেন, নেত্রকোণার দুর্গাপুর উপজেলার গাভিনা গ্রামে ২০১২ সালে স্থাপিত হয় অলাভজনক ও স্বেচ্ছাব্রতী প্রতিষ্ঠান জলসিঁড়ি পাঠকেন্দ্র। নেত্রকোণা সদর, দুর্গাপুর, পুর্বধলা, বারহাট্টা, মোহনগঞ্জ, কেন্দুয়া ও ময়মনসিংহ সদরে শিশুবান্ধব বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, শিশুদের আত্মজাগরণ ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে নিরলস কাজ করে যাচ্ছে। পর্যায়ক্রমে এর পরিধি বিস্তারে সকল সাহিত্য প্রেমিদের সহায়তা চেয়েছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com