রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতারপুরস্কার বিতরণ

আবারও ৭ কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধ

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৩২৪ পঠিত

দিগন্ত ডেক্স : সিজিপিএ শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশনের দাবি মেনে না নেওয়ার অভিযোগ তুলে ফের নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের কয়েকটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে জড়ো হয়ে এসে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন তারা। পরে দুপুর পৌনে ১টা নাগাদ সড়ক অবরোধ করেন তারা।

এর আগে গত ১৬ আগস্ট সকাল ১০টা দুপুর ১টা পর্যন্ত নীলক্ষেত মোড়ে অবস্থান ও অবরোধ কর্মসূচি পালন করেন তারা। পরে গত রোববার (২০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ গণঅনশন পালন করেন তারা।

আন্দোলনে অংশ নিতে আসা শিক্ষার্থীরা  জানান, একদফা, এক দাবিতে আন্দোলনের জন্য জড়ো হচ্ছেন তারা। দাবিটি হলো- নির্ধারিত সিজিপিএ শিথিল করে, তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন দিতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com