রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নদীকে দূষণমুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা

সাঈদীর চিকিৎসা নিয়ে যা বলল বিএসএমএমইউ কর্তৃপক্

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ২৮৭ পঠিত

দিগন্ত ডেক্স : আন্তর্জাতিক প্রাকটিস অনুসরণ করে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া তার চিকিৎসা ও সম্ভাব্য পরবর্তী পরিণতির বিষয়ে তার পুত্র মাসুদ সাঈদী অবগত ছিলেন বলে জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ।

বুধবার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ আগস্ট রাত সাড়ে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ইমারজেন্সি বিভাগে কাশিমপুর কারা কর্তৃপক্ষ দেলাওয়ার হোসাইন সাঈদীকে (বয়স ৮৪ বছর) হাসপাতালে ভর্তি করায়। তার ভর্তি শুরু থেকে পরবর্তী সকল চিকিৎসা বিধি সম্মতভাবে আন্তর্জাতিক প্রাকটিস অনুসরণ করে সম্পন্ন করা হয়। তার চিকিৎসায় হাসপাতালের সংশ্লিষ্ট সকল চিকিৎসা দানকারী বিশেষজ্ঞ অধ্যাপকরা সঠিকভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করেন।

তবে পরদিন ১৪ আগস্ট বিকেল ৬টা ৪৫ মিনিটে তার হঠাৎ কার্ডিয়াক এরেস্ট হয়। তার এডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট প্রটোকল অনুযায়ী চিকিৎসা চলতে থাকে কিন্তু দুর্ভাগ্যবশত ওইদিন রাত ৮টা ৪৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। তার রোগের গতিপ্রকৃতি, চিকিৎসা ও সম্ভাব্য পরবর্তী পরিণতি সম্পর্কে তার সন্তান মাসুদ সাঈদী জানতেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে আজ বিকেল ৩টায় দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন ডেকে তা স্থগিত করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। যদিও এর সুনির্দিষ্ট কোনো কারণ জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

গতকাল মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে জনসংযোগ বিভাগের অপর এক বার্তায় সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে বুধবার সকালের বিবৃতিতে জানানো হয়েছে, অনিবার্য কারণবশত দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসা সংক্রান্ত পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করে বিএসএমএমইউ কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com