বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসির চূড়ান্ত সূচি প্রকাশ, আছে যেসব নির্দেশনা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে, দুর্গাপুরে প্রীতি ফুটবল ম্যাচ দুর্গাপুর ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল স্কুলের চারপাশ এক কিলোমিটার পর্যন্ত কীটনাশকমুক্ত রাখার দাবী শিক্ষকদের স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুর্গাপুরে বৃক্ষরোপণ কর্মসুচী মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন দুজন, কে পেলেন কোন মন্ত্রণালয়? দুর্গাপুরে নিজ ঘরেই মাদক সেবনের আসর, ৩ জনের সাজা এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ দুর্গাপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

দুর্গাপুরে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৪৯৩ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন এর আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠপুত্র মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শনিবার নানা আয়োজনে এ জন্মদিন পালিত হয়।

এ উপলক্ষে সর্বস্তরের অংশগ্রহনে উপজেলা পরিষদ চত্ত্বরে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে স্মৃতিচারন করেন, সহকারী কমিশনার (ভুমি) মো. আরিফুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খাঁন, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, ওসি শিবিরুল ইসলাম, স্থানীয় সংসদ সদস্য প্রতিনিধি বিপ্লব মজুমদার, সাবেক পৌরসভা চেয়ারম্যান কামাল পাশা প্রমুখ।

স্মৃতিচারন শেষে স্কুল-কলেজর শিক্ষার্থীদের মাঝে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল কে নিয়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এছাড়া উপজেলা আওয়ামীলীগ, বঙ্গবন্ধু পরিষদ, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি, উপজেলা শিল্পকলা একাডেমি পৃথক কর্মসুচীর মাধ্যমে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com