সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু কে ধর্ষণ ও হত্যায় অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে জনতা মাদকমুক্ত সমাজের বার্তা নিয়ে, দুর্গাপুরে বিএনপির দুই-দলের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে ডেপুটি স্পিকারের উদ্যোগ : দুর্গাপুরে খেলার মাঠ সংস্কার ও গোলবার স্থাপন ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও অনুমোদন পেল ইলেকট্রিক ট্রেন প্রকল্প দুর্গাপুরে পার্টনার ফার্মার্স ফিল্ড স্কুলের মাধ্যমে, আধুনিক কৃষিতে এগিয়ে যাচ্ছে কৃষক স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু : ইসি মাদকমুক্ত সমাজ গঠন ও যুবকদের খেলার মাঠে ফেরাতে : ডেপুটি স্পিকারের উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ

পায়রা বন্দরে ভিড়ল কয়লাবাহী আরও এক জাহাজ

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ২৬২ পঠিত

দিগন্ত ডেক্স : পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের ২৮ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে এসেছে মার্শাল দ্বীপপুঞ্জ পতাকাবাহী ‘এমভি আমেরিকা গ্রেকা’ নামের জাহাজ। আজ রোববার (১৬ জুলাই) সকালে জাহাজটি বন্দরের ইনার অ্যাঙ্কারেজে এসে পৌঁছায়।

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক আজিজুর রহমান বলেন, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের ২৮ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে এসেছে মার্শাল দ্বীপপুঞ্জ পতাকাবাহী এমভি আমেরিকা গ্রেকা নামের মাদার ভ্যাসেল। জাহাজটি গত এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে ছেড়ে চট্টগ্রাম বন্দর হয়ে আজ পায়রা বন্দরে পৌঁছেছে।

তিনি বলেন, গত ২৫ জুন পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রটি পুনরায় চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা এটি ষষ্ঠ জাহাজ। এখন পর্যন্ত মোট ছয়টি জাহাজে প্রায় তিন লাখ চার হাজার ১৩৩ টন কয়লা এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com