রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নদীকে দূষণমুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা

ভারতের দিল্লিতে ভয়াবহ বন্যা

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৩১৬ পঠিত

দিগন্ত ডেক্স : উত্তর ভারত জুড়ে বর্ষার প্রকোপের মধ্যে দিল্লিতে যমুনা নদীর জলস্তর এখন সর্বকালের উচ্চতায় প্রবাহিত হচ্ছে। বিপদ সীমা অতক্রম করে নদীর পানি প্রবাহিত হওয়ায় তীরবর্তী কয়েকটি এলাকায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।

নদীর পানিতে বাড়িঘর ও বাজার প্লাবিত হয়েছে, যার ফলে বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আশেপাশের বাসিন্দাদের অনেকেই এখন তাদের জিনিসপত্র নিয়ে বাসার বারান্দায় অবস্থান করছে। নিচু এলাকা গুলোতে পানি ঢুকে পড়ায় এলাকাগুলোতে জারি করা হয়েছে ১৪৪ ধারা। ৪৫ বছরে প্রথমবার যমুনা নদীর পানি ২০৭ দশমিক ৫৫ মিটারে প্রবাহিত হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বুধবার (১২ জুলাই) সকাল ১১টায় দিল্লির পুরাতন রেলওয়ে সেতুতে ২০৭ দশিমিক ৩৮ মিটারে নদী প্রবাহিত হয়। ২০১৩ সালের পর দিল্লিতে এবার আবারও বন্যা দেখা দিয়েছে। ২০১৩ সালের বন্যায় যমুনা নদীর পানির স্তর ছিল ২০৭ দশমিক ৩২ মিটার। এর আগে ১৯৭৮ সালে বন্যায় যমুনা নদীর জলস্তর ছিল ২০৭ দশমিক ৪৯ মিটার। সেই রেকর্ড ভেঙে দিয়েছে এবারের বন্যা।

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বন্যা পরিস্থিতির জন্য জরুরি বৈঠক ডেকেছেন। তিনি এর আগে বলেছিলেন, দিল্লি সরকার বর্ষার প্রকোপ থেকে সৃষ্ট প্রতিটি পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত। দিল্লি পুলিশ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্যাপ্রবণ এলাকায় জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। সেন্ট্রাল ওয়াটার কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, পানির স্তর আরও বেড়ে ২০৭ দশমিক ৫৭ মিটারে পৌঁছতে পারে।

গত তিন দিনে দিল্লির যমুনা নদীতে পানির স্তরের দ্রুত বৃদ্ধি রেকর্ড করা হয়েছে। প্রশাসন বন্যাপ্রবণ এলাকায় বসবাসকারী লোকজনকে অন্যত্র সরিয়ে নিয়েছে এবং পুরাতন রেলওয়ে সেতুর যান চলাচল ও ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com