বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
এসএসসির চূড়ান্ত সূচি প্রকাশ, আছে যেসব নির্দেশনা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে, দুর্গাপুরে প্রীতি ফুটবল ম্যাচ দুর্গাপুর ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল স্কুলের চারপাশ এক কিলোমিটার পর্যন্ত কীটনাশকমুক্ত রাখার দাবী শিক্ষকদের স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুর্গাপুরে বৃক্ষরোপণ কর্মসুচী মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন দুজন, কে পেলেন কোন মন্ত্রণালয়? দুর্গাপুরে নিজ ঘরেই মাদক সেবনের আসর, ৩ জনের সাজা এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ দুর্গাপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

দুর্গাপুরে বিদ্যুতায়িত হয়ে যুবক নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ৪১৪ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বিদ্যুতায়িত হয়ে রুবেল পালোয়ান (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। শনিবার (০৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের উত্তর শংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে। একই গ্রামের মৃত মো. নছুর পালোয়ানের ছেলে রুবেল।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই ইউনিয়নের ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, নতুন ঘর নির্মাণের কাজ চলছিলো বাড়িতে। বিকেলে ইট নেওয়ার কাজ করছিলো রুবেল। ইট রেখে একপর্যায়ে ঘরের টিনে স্পর্শ করতেই বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে নাকে মুখে রক্তক্ষরণ শুরু হয়। পরে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রুবেলকে বাঁচাতে গেলে বাড়ির দু’জন মহিলাও বিদ্যুতায়িত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com