রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতারপুরস্কার বিতরণ

কলমাকান্দায় ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৩১৩ পঠিত
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায়  বর্ষার ডোবার পানিতে ডুবে লাভিয়া আক্তার নামের ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে কলমাকান্দা  উপজেলার খারনৈ ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। লাভিয়া ওই গ্রামের সুরুজ আলীর মেয়ে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, লাভিয়া শনিবার দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল। কিন্তু একপর্যায়ে সবার অজান্তে শিশুটি পাশে থাকা বর্ষার ডোবার পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক নিশাত তাসলিম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা যায়।
কলমাকান্দা থানার  অফিসার ইনচার্জ (ওসি)  আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পানিতে ডুবে মারা যাওয়া শিশুটির মরদেহ হস্তান্তর করা হয়েছে । এ নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com