মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের তারিখ ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান শিশু কে ধর্ষণ ও হত্যায় অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে জনতা মাদকমুক্ত সমাজের বার্তা নিয়ে, দুর্গাপুরে বিএনপির দুই-দলের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে ডেপুটি স্পিকারের উদ্যোগ : দুর্গাপুরে খেলার মাঠ সংস্কার ও গোলবার স্থাপন ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও অনুমোদন পেল ইলেকট্রিক ট্রেন প্রকল্প দুর্গাপুরে পার্টনার ফার্মার্স ফিল্ড স্কুলের মাধ্যমে, আধুনিক কৃষিতে এগিয়ে যাচ্ছে কৃষক স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু : ইসি

মানবপাচার চক্রের মূল হোতা গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ৩৭৮ পঠিত

দিগন্ত ডেক্স : রাজধানীর ভাটারা এলাকা থেকে একটি মানবপাচার চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। তার নাম মো. শফিকুল ইসলাম ওরফে গুরু (৪৩)।

র‌্যাব বলছে, চারটি মানবপাচার মামলায় আট বছর ধরে পলাতক ছিলেন তিনি। গতকাল সোমবার রাতে রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শফিকুলের গ্রামের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়। তার বাবার নাম জয়েন উদ্দিন হোসেন।

আজ মঙ্গলবার (১৩ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম।

তিনি জানান, অল্প খরচে মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে নিয়ে যাওয়ার বিষয়ে তরুণদের প্রথমে প্রলোভন দেখাতেন শফিকুল। তাদের আগ্রহকে পুঁজি করে মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যে ভুয়া ভিসা, ওয়ার্ক পারমিট দেখিয়ে কৌশলে ফাঁদে ফেলে চক্রটি। এরপর নানা কৌশলে তরুণদের সর্বস্ব লুটে নিতেন তারা

শিহাব করিম বলেন, ‘প্রথমে দেশে কয়েক দফা তরুণদের কাছ থেকে টাকা নিত চক্রটি। পরে তাদের পাঠানো হতো ভারতে। সেখান থেকে তাদের মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যে পাঠানো হতো। সেখানেও ধাপে ধাপে তাদের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিত চক্রটি।’

তিনি জানান, বিদেশে নেওয়ার পর চক্রটি ভুক্তভোগীদের পাসপোর্ট কেড়ে নিয়ে হোটেলে জিম্মি করে রাখত। এরপর তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com