বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসির চূড়ান্ত সূচি প্রকাশ, আছে যেসব নির্দেশনা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে, দুর্গাপুরে প্রীতি ফুটবল ম্যাচ দুর্গাপুর ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল স্কুলের চারপাশ এক কিলোমিটার পর্যন্ত কীটনাশকমুক্ত রাখার দাবী শিক্ষকদের স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুর্গাপুরে বৃক্ষরোপণ কর্মসুচী মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন দুজন, কে পেলেন কোন মন্ত্রণালয়? দুর্গাপুরে নিজ ঘরেই মাদক সেবনের আসর, ৩ জনের সাজা এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ দুর্গাপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

ছাত্রাবাস থেকে রাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৩২৪ পঠিত

দিগন্ত ডেক্স : রাজশাহী নগরীর বিনোদপুর এলাকার একটি ছাত্রাবাস থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) রাত পৌনে ১টার দিকে স্টুডেন্ট প্যালেস নামের ছাত্রাবাস থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। লাশের সঙ্গে কক্ষ থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

মারা যাওয়া তানভীর ইসলাম রিতু বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ছিলেন। তিনি নীলফামারী সদর থানার কাঞ্চনহাট গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিষয়টি জানিয়েছে। লাশটি উদ্ধার করেছে পুলিশ। তবে, ওই শিক্ষার্থীর মৃত্যুর কারণ জানা যায়নি।’

নগরীর মতিহার থানার এসআই মফিজুল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় তার হাতে লেখা একটি সুইসাইড নোট পাওয়া যায়। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com