রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নদীকে দূষণমুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা

দুর্গাপুরে ঝড়ে অটো-বাইকের উপর গাছ পড়ে যাত্রীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ৫৭৩ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ঝড়ের তান্ডবে চলন্ত অটোর উপর গাছ ভেঙ্গে পড়ে আদম আলী ফকির (৫০) নামের আহত ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (০২ জুন) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তারই পুত্র সাগর মিয়া। বৃহস্পতিবার (০১ জুন) বিকেলে দুর্গাপুরে প্রচন্ড ঝড়ে বিরিশিরি এলাকায় অটোতে গাছ ভেঙে পরায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্যান্য আহতচার জন আহত চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে অটো যোগে বাড়ি ফিরছিলেন আদম আলী। পথে বিরিশিরি আঞ্চলিক সড়কের ঘোড়াইত নামক স্থানে পৌঁছাতেই হঠাৎ ঝড়ের কবলে পড়লে বড় একটি রেন্টি গাছ ভেঙ্গে অটোর ওপর পড়ে। এ-সময় আদম আলী অটোর ভিতরেই চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে শুক্রবার সকালে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, মৃত্যুর বার্তা আমাদের কাছে এসেছে। আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com