মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নদীকে দূষণমুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা

ভোলার ইলিশা-১ কূপের তৃতীয় স্তরেও গ্যাসের সন্ধান

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ৪৬০ পঠিত

দিগন্ত ডেক্স : ভোলার ইলিশা গ্যাস ফিল্ডের ১ নম্বর কূপের তৃতীয় স্তরেও গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। এর আগে কূপটির প্রথম ও দ্বিতীয় স্তরে গ্যাসের সন্ধান পায় প্রতিষ্ঠানটি। আজ সোমবার (১৫ মে) সকালে আগুন জ্বালিয়ে শেষ ধাপের গ্যাস পরীক্ষার কাজ শুরু করে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্স।

বাপেক্স জানায়, ভোলার ইলিশা গ্যাস ফিল্ডের ১ নম্বর কূপ খনন শেষে তৃতীয় স্তরেও গ্যাসের সন্ধান পাওয়া গেছে। প্রতিদিন এ কূপ থেকে ২ কোটি ২০ লাখ ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে।

এর আগে গত ৮ মার্চ ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিয়া ইউনিয়নের মালের হাট এলাকায় ‘ইলিশা-১’ কূপ খননকাজ শুরু করে রাশিয়ান প্রতিষ্ঠান গ্যাজপ্রম। ৩ হাজার ৪৩৬ মিটার গভীরে গ্যাসের সন্ধান পেলে ২৪ এপ্রিল প্রথম স্তরের খননকাজ শেষ করা হয়।
প্রথম স্তরের সফলতার পর রোববার (৭ মে) দ্বিতীয় স্তরেও মেলে গ্যাসের সন্ধান।

বাপেক্স জানিয়েছে, প্রাথমিকভাবে এ কূপে ১৮০ থেকে ২০০ বিসিএফ ঘনফুট গ্যাসের মজুত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com