মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
এসএসসির চূড়ান্ত সূচি প্রকাশ, আছে যেসব নির্দেশনা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে, দুর্গাপুরে প্রীতি ফুটবল ম্যাচ দুর্গাপুর ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল স্কুলের চারপাশ এক কিলোমিটার পর্যন্ত কীটনাশকমুক্ত রাখার দাবী শিক্ষকদের স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুর্গাপুরে বৃক্ষরোপণ কর্মসুচী মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন দুজন, কে পেলেন কোন মন্ত্রণালয়? দুর্গাপুরে নিজ ঘরেই মাদক সেবনের আসর, ৩ জনের সাজা এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ দুর্গাপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

বাউফলে আ.লীগ নেতাকে কুপিয়ে জখম

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ৩৫০ পঠিত

দিগন্ত ডেক্স : পটুয়াখালীর বাউফলে শংকর পাল (৪৪) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ৭টার দিকে পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটেছে।

আহত শংকর বাউফল পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বাউফল পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক (একাংশের)।

স্থানীয়রা জানায়, পূর্ব বিরোধের জেরে তাকে কুপিয়ে জখম করা হয়ে থাকতে পারে। এ ঘটনার পর তাকে আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com