মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নদীকে দূষণমুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা

দুর্গাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ৪০০ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে আদিবাসী বীর মুক্তিযোদ্ধা আইনুল সাংমাকে (৭২) রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) সকালে তাঁকে শেষ বিদায় জানানো হয়। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যধিতে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের সীমান্তবর্তী বিজয়পুর গ্রামে প্রয়াত বীরমুক্তিযোদ্ধা আইনুল সাংমার মরদেহ কে রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব-উল-আহসান ও দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম ।

এ সময় বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, ওয়াহেদ আলী, আব্দুল জব্বার মাল, সিরাজুল হক, আব্দুল হক, আবুল কালাম, আব্দুল খালেক, আব্দুল ছোবান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। পরে ধর্মীয় রীতি অনুসারে পারিবারিক সমাধিস্থলে বীর মুক্তিযোদ্ধাকে সমাহিত করা হয়।

এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, পৌর মেয়র আব্দুস সালাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের মুক্তিযোদ্ধাগণ, দুর্গাপুর প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com