মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের তারিখ ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান শিশু কে ধর্ষণ ও হত্যায় অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে জনতা মাদকমুক্ত সমাজের বার্তা নিয়ে, দুর্গাপুরে বিএনপির দুই-দলের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে ডেপুটি স্পিকারের উদ্যোগ : দুর্গাপুরে খেলার মাঠ সংস্কার ও গোলবার স্থাপন ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও অনুমোদন পেল ইলেকট্রিক ট্রেন প্রকল্প দুর্গাপুরে পার্টনার ফার্মার্স ফিল্ড স্কুলের মাধ্যমে, আধুনিক কৃষিতে এগিয়ে যাচ্ছে কৃষক স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু : ইসি

দুর্গাপুরে বন্যহাতির তান্ডবে ক্ষতিগ্রস্থ্যদের প্রধানমন্ত্রীর সহায়তা

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ৩২১ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর সদর ইউনিয়নের সীমান্তবর্তী গ্রামে বন্যহাতি তান্ডব চালিয়ে জমির বোরো ফসল ও ঘরবাড়ী সহ প্রায় ১৫ জনকে গুরুতর আহত করেছে। এরই প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষথেকে ক্ষতিগ্রস্থ্যদের বিশেষ সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে ক্ষতিগ্রস্থ্যদের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

ভবানীপুর বটতলা এলাকায় ৩১টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তিন লক্ষ টাকা ও ৫০০ কেজি চাউল বিতরণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, বিজয়পুর বিজিবি ক্যাম্প ইনচার্জ, উপজেলা আ‘লীগ নেতা বিপ্লব মজুমদার, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com