সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নদীকে দূষণমুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা

ঈদের ছুটি বাড়ল এক দিন

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৩২৮ পঠিত

দিগন্ত ডেক্স : আসন্ন ঈদুল ফিতরে সরকারি ছুটি এক দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২০ এপ্রিল বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি অফিসগুলো ছুটি থাকবে। ফলে ঈদের ছুটি এক দিন বাড়ল। এটি সরকারের ঈদ উপহার।

আজ সোমবার (১০ এপ্রিল) মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে এই বৈঠক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সভায় সভাপতিত্ব করেন। বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

১৯ এপ্রিল বুধবার শবে কদরের ছুটি। ২০ এপ্রিল বৃহস্পতিবার ছুটি ঘোষণা করায় ঈদের ছুটি হলো পাঁচ দিন। ঈদুল ফিতরের ছুটি আগামী ২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত। রমজান মাস ৩০ দিনে হলে ছুটি এক দিন বাড়বে। সেক্ষেত্রে ২৪ এপ্রিলও সরকারি অফিসগুলো বন্ধ থাকবে। সেক্ষেত্রে মোট ছয় দিন সরকারি ও স্বায়ত্তসাশিত অফিসগুলো বন্ধ থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com