রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতারপুরস্কার বিতরণ

দুর্গাপুরে আগুনে পুড়লো ৪ দোকান

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৩৯৪ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে অগ্নিকান্ডে একটি বাজারের ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা। তবে কেউ আহত হননি। রোববার ভোর রাতে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের বন্দউষান বাজারে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে বাজারের কনফেকশনারির একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় লোকজন পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালে ততক্ষণে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এতে ওই বাজারের ১টি ফার্মেসী, ১টি কন্ফেকশনারি, ১টি সেলুন, ১টি চায়ের দোকান সহ মোট ৪টি দোকান ও মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। ওই বাজারের ব্যবসায়ীরা জানান, আগুনে চারটি দোকানের প্রায় ২০ লাখ টাকার উপরে মালামাল ক্ষতি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com