বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসির চূড়ান্ত সূচি প্রকাশ, আছে যেসব নির্দেশনা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে, দুর্গাপুরে প্রীতি ফুটবল ম্যাচ দুর্গাপুর ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল স্কুলের চারপাশ এক কিলোমিটার পর্যন্ত কীটনাশকমুক্ত রাখার দাবী শিক্ষকদের স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুর্গাপুরে বৃক্ষরোপণ কর্মসুচী মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন দুজন, কে পেলেন কোন মন্ত্রণালয়? দুর্গাপুরে নিজ ঘরেই মাদক সেবনের আসর, ৩ জনের সাজা এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ দুর্গাপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

দুর্গাপুরে ক্ষেতমজুর সমিতির ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৩২৭ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : “কাজ মজুরি অধিকার ও ইনসাফ চাই” এই দাবীতে সারা দেশের ন্যায় বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কমিটির উদ্যোগে নেত্রকোনার দুর্গাপুরে পালিত হয়েছে ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী। শনিবার দুপুরে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর চত্তরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন সংগঠনের নেতাকর্মীরা।

এ উপলক্ষে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা ক্ষেতমজুর সমিতির আহবায়ক রহম আলীর সভাপতিত্বে ও সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রুপক সরকার এর সঞ্চালনায় আলোচনা করেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, কৃষক সমিতি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, যুব ইউনিয়ন দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি নজরুল ইসলাম, উপজেলা ক্ষেতমজুর সমিতির নেতা আজিম উদ্দিন, আঃ রউফ, বাবুল মিয়া, মুকুল চন্দ্র দে।

বক্তারা বলেন, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না। গরীব মেরে আমলা পোষা চলবে না। আমাদের দাবী গুলো নতুন নয়, কয়েক বছর পর কৃষকরা ধানের লাভজনক দাম পাচ্ছে। এই লাভজনক দাম স্থায়ী করার জন্য ইউনিয়ন পর্যায়ে শক্তিশালী ক্রয়কেন্দ্র গড়ে তুলতে হবে। পল্লী বিদ্যুৎ ও ভূমি অফিসের দ‍ুর্নীতি-অনিয়ম ও হয়রানি বন্ধ করার জন্য সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আহবান জানানো।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com