মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
এসএসসির চূড়ান্ত সূচি প্রকাশ, আছে যেসব নির্দেশনা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে, দুর্গাপুরে প্রীতি ফুটবল ম্যাচ দুর্গাপুর ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল স্কুলের চারপাশ এক কিলোমিটার পর্যন্ত কীটনাশকমুক্ত রাখার দাবী শিক্ষকদের স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুর্গাপুরে বৃক্ষরোপণ কর্মসুচী মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন দুজন, কে পেলেন কোন মন্ত্রণালয়? দুর্গাপুরে নিজ ঘরেই মাদক সেবনের আসর, ৩ জনের সাজা এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ দুর্গাপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

তীব্র কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আভাস

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৩৫৯ পঠিত

দিগন্ত ডেক্স : চলতি মাসে আঘাত হানতে পারে তীব্র কালবৈশাখী ঝড়। এছাড়া কয়েকদিন হতে পারে বজ্রসহ শিলাবৃষ্টি। এক মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান জানিয়েছেন, মার্চে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশে ২-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা/ মাঝারি ধরণের এবং একদিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার শঙ্কা রয়েছে।

এছাড়া মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে ২-৩ টি মৃদু (৩৬-৩৮° সেলসিয়াস)/ মাঝারি (৩৮-৪০° সেলসিয়াস) ধরনের তাপ প্রবাহ বয়ে যেতে পারে। আর দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি থাকতে পারে।

এদিকে মার্চে দেশের সব প্রধান নদ-নদী সমূহে স্বাভাবিক পানি প্রবাহ বিরাজমান থাকতে পারে। দৈনিক গড় বাষ্পীভবন থাকবে ২ দশমিক ৫০–৪ দশমিক ৫০ মিলিমিটার এবং গড় সূর্য কিরণকাল ৬-৮ ঘণ্টা থাকতে পারে।

অন্যদিকে ফেব্রুয়ারি মাসের আবহাওয়ার পর্যালোচনামূলক এক প্রতিবেদনে বলা হয়েছে, গেল মাসে সার্বিকভাবে সারাদেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাত হয়েছে। এ মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস (যশোর, ২৩ ফেব্রুয়ারি) এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.২ ডিগ্রি সেলসিয়াস (মৌংলা ও কুমারখালী, ৪ ফেব্রুয়ারি) রেকর্ড করা হয়। এ মাসে দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা যথাক্রমে ১.৬ ডিগ্রি সেলসিয়াস ও ১.৩ ডিগ্রি সেলসিয়াস কম ছিল এবং সারাদেশে গড় তাপমাত্রা ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com