বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসির চূড়ান্ত সূচি প্রকাশ, আছে যেসব নির্দেশনা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে, দুর্গাপুরে প্রীতি ফুটবল ম্যাচ দুর্গাপুর ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল স্কুলের চারপাশ এক কিলোমিটার পর্যন্ত কীটনাশকমুক্ত রাখার দাবী শিক্ষকদের স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুর্গাপুরে বৃক্ষরোপণ কর্মসুচী মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন দুজন, কে পেলেন কোন মন্ত্রণালয়? দুর্গাপুরে নিজ ঘরেই মাদক সেবনের আসর, ৩ জনের সাজা এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ দুর্গাপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

গাড়ি থামিয়ে নৌকা বাইচ উপভোগ করলেন প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮৫ পঠিত

গোপালগঞ্জের কোটালীপাড়ার জনসভা শেষ করে যাচ্ছেন টুঙ্গিপাড়ায়। তখনই খালের উপর দৃষ্টি পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেখলেন খালে চলছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। গাড়ি থেকে নেমে তা উপভোগ করলেন।

আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে একদিনের সফরে গোপালগঞ্জে কোটালীপাড়ায় আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে উপজেলার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্য রাখেন তিনি। পরে জনসভা শেষে করে রওনা দেন নিজ বাড়ি টুঙ্গিপাড়ার পথে।,

বেশ কিছু দূর যাওয়ার পথে ভাঙ্গারহাটের খালের দিকে চোখ পড়ে প্রধানমন্ত্রী। তখন খালে নৌকা বাইচ হতে দেখে গাড়ি থামিয়ে নেমে পড়েন সড়কের উপর। সেখানে দাঁড়িয়ে উপভোগ করেন নৌকা বাইচ। এ সময় প্রধামন্ত্রী হাত নেড়ে নৌকার মাঝিদের শুভেচ্ছা জানালে হর্ষধ্বনি আর বাদ্যের তালে তালে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান তারা। বেশ কিছু সময় ধরে নৌকা বাইচ উপভোগ করে আবারও গাড়িতে করে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন।

পরে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।,

 

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com