রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ, দেখবেন যেভাবে

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৩৭৯ পঠিত

ডেস্ক নিউজ : ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।বুধবার (৪ জুন) বিকেলে এ ফল প্রকাশ করা হয়। এতে ৭০ শতাংশ প্রার্থী পাস করেছেন।

জানা গেছে, ২০২৩ সালের ২ নভেম্বর ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এ পরীক্ষায় অংশ নিতে রেকর্ড প্রায় ১৯ লাখ প্রার্থী আবেদন করেন। ২০২৪ সালের ১৫ মার্চ এ নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

২০২৪ সালের ১৪ অক্টোবর অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসিএ। এতে ৮৩ হাজার ৮৬৫ জন উত্তীর্ণ হয়েছেন। গড় পাসের হার ছিল ২৪ শতাংশ। এতে ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন প্রার্থী উত্তীর্ণ হন। এর মধ্যে স্কুল-২ পর্যায়ে ২৯ হাজার ৫১৬ জন, স্কুল পর্যায়ে ২ লাখ ২১ হাজার ৬৫২ জন এবং কলেজ পর্যায়ে ২ লাখ ২৮ হাজার ৮১৩ জন রয়েছেন।

গত বছরের ১৪ অক্টোবর ১৮তম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসিএ। এতে ৮৩ হাজার ৮৬৫ জন উত্তীর্ণ হয়েছেন। গড় পাসের হার ছিল ২৪ শতাংশ।

যেভাবে দেখা যাবে ১৮তম নিবন্ধনের ফল

প্রার্থীরা ফল এনটিআরসিএর ওয়েবসাইট http://ntrca.gov.bd এবং http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইট থেকে জানতে পারবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com