বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসির চূড়ান্ত সূচি প্রকাশ, আছে যেসব নির্দেশনা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে, দুর্গাপুরে প্রীতি ফুটবল ম্যাচ দুর্গাপুর ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল স্কুলের চারপাশ এক কিলোমিটার পর্যন্ত কীটনাশকমুক্ত রাখার দাবী শিক্ষকদের স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুর্গাপুরে বৃক্ষরোপণ কর্মসুচী মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন দুজন, কে পেলেন কোন মন্ত্রণালয়? দুর্গাপুরে নিজ ঘরেই মাদক সেবনের আসর, ৩ জনের সাজা এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ দুর্গাপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

দুর্গাপুরে সাদ পন্থীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ২২৩ পঠিত
oplus_0


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : টঙ্গি ইজতেমা ময়দানে নিরীহ তাবলিগী সাথীদের উপর সাদ পন্থীদের বর্বরোচিত হামলার প্রতিবাদ ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে নেত্রকোনার দুর্গাপুরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা ঈমান আক্বিদা সংরক্ষণ কমিটি ও শুরায়ী নেযামের সাথীবৃন্দের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা মারকাজ মাদরাসা মাঠে বিক্ষোভ মিছিল পুর্ব প্রতিবাদ সমাবেশে মুফতি মামুনুর রশীদ এর সঞ্চালনায়, আল্লামা জিয়া উদ্দিন (দা: বা:) এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাওলানা ওয়ালী উল্লাহ্, মুফতি হুমাউন কবির, মুফতি আব্দুল্লাহ্, মুফতি বরকত উল্লাহ্, মাওলানা আব্দুর রউফ, মাও: মজিবুর রহমান, মাও: রফিকুল ইসলাম, হাফেজ আব্দুল কাদির সহ ঈমান আক্বিদা কমিটির ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীগণ।

এ সময় বক্তারা বলেন, ধর্মীয় ইস্যু নিয়ে সাদ পন্থীরা সব সময়ই উস্কানীমুলক বক্তব্য ও দেশকে অশান্তি করার লক্ষে পায়তারা করে আসছে, যা দেশের শান্তি শৃঙ্খলার জন্য হুমকি স্বরুপ। আমরা বাংলাদেশে তাদের সকল কার্যক্রম বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করছি। নয়তো দুর্গাপুর থেকেই কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com