সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :

পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ২০৫ পঠিত

ডেস্ক নিউজ : পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়ান্দা পুলিশ (ডিবি)। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।

ঢাকা মহানগর গোয়ান্দা পুলিশের উত্তর বিভাগের যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার সন্ধ্যায় তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতারকৃত কর্মকর্তারা হলেন অতিরিক্ত উপকমিশনার (সুপারনিউমারারি উপকমিশনার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) শাহেন শাহ, জুয়েল রানা ও অতিরিক্ত উপকমিশনার রফিকুল ইসলাম।

ডিবি পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী এই তিনজনকে গ্রেফতার করা হয়। 

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com