মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের তারিখ ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান শিশু কে ধর্ষণ ও হত্যায় অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে জনতা মাদকমুক্ত সমাজের বার্তা নিয়ে, দুর্গাপুরে বিএনপির দুই-দলের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে ডেপুটি স্পিকারের উদ্যোগ : দুর্গাপুরে খেলার মাঠ সংস্কার ও গোলবার স্থাপন ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও অনুমোদন পেল ইলেকট্রিক ট্রেন প্রকল্প দুর্গাপুরে পার্টনার ফার্মার্স ফিল্ড স্কুলের মাধ্যমে, আধুনিক কৃষিতে এগিয়ে যাচ্ছে কৃষক স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু : ইসি

কলমাকান্দায় বৈষম্যবিরোধী ছাত্র সমাজের বিক্ষোভ মিছিল

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ২০১ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি :  নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলা সদরের মার্কাস মাদ্রাসা প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে স্টেডিয়াম মাঠে এসে শেষ হয়। মিছিলে ছাত্র-ছাত্রী ছাড়াও একাত্মা প্রকাশ করে অংশ নেন আমজনতাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মিছিল শেষে স্টেডিয়াম মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।


এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সাইদুর রহমান ভূইয়া, ওবায়দুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম, সদস্য সচিব সোলায়মান হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আজাদ আয়নল, সদস্য সচিব মো. ইয়াসিন মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গোলাম রসুল, সদস্য সচিব মো. রবিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসতিয়াক হাসান সৌরভ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি সাইফুল ইসলাম, উপজেলা মহিলা দলের সভানেত্রী কলি আক্তার ও শিক্ষার্থী মো. আরিফ মিয়া এবং রাকিব হোসেন প্রমুখ।


বক্তরা ছাত্র হত্যাকারী খুনি হাসিনার দালালদের হুঁিশয়ারী দিয়ে বলেন, কোটা আন্দোলনে যারা শহীদ হয়েছেন দ্রুত সময়ের মধ্যে এই হত্যার বিচার করতে হবে। এসময় অন্তবর্তীকালীন সরকারের নিকট দাবি জানানো হয় দ্বিতীয় মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়ানো ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com