সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু কে ধর্ষণ ও হত্যায় অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে জনতা মাদকমুক্ত সমাজের বার্তা নিয়ে, দুর্গাপুরে বিএনপির দুই-দলের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে ডেপুটি স্পিকারের উদ্যোগ : দুর্গাপুরে খেলার মাঠ সংস্কার ও গোলবার স্থাপন ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও অনুমোদন পেল ইলেকট্রিক ট্রেন প্রকল্প দুর্গাপুরে পার্টনার ফার্মার্স ফিল্ড স্কুলের মাধ্যমে, আধুনিক কৃষিতে এগিয়ে যাচ্ছে কৃষক স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু : ইসি মাদকমুক্ত সমাজ গঠন ও যুবকদের খেলার মাঠে ফেরাতে : ডেপুটি স্পিকারের উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ

নাটোরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৩৯৫ পঠিত

দিগন্ত ডেক্স : নাটোরে নুসরাত জাহান মারিয়া বৈশাখী (১৮) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (৩০ মার্চ) রাতে শহরের উত্তর বড়গাছা এলাকার হাফসা ছাত্রী নিবাস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বৈশাখী একই জেলার সিংড়া উপজেলার বাহাদুরপুর এলাকার রফিকুল মৃধার মেয়ে। সে নাটোর নবাব সিরাজ উদদৌলা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, জেলা ব্যাডমিন্টন দলের খেলোয়াড় কলেজছাত্রী বৈশাখী উত্তর বড়গাছার চারতলা বাড়ির ছাত্রী নিবাসে তৃতীয় তলার একটি রুমে ভাড়া থাকতো। রাত ৯টার দিকে তৃতীয় তলার ছাত্রীরা বাড়িওয়ালাকে ফোন দিয়ে বৈশাখীর রুমে কোনো সাড়াশব্দ না পাওয়ার কথা জানায়।

পরে বাড়িওয়ালা বিষয়টি তার পরিবার ও পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ছাত্রী নিবাসে গিয়ে রুমের দরজা ভেঙে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বৈশাখীর মরদেহ উদ্ধার করেন। ভেতর থেকে রুমের দরজা বন্ধ থাকায় প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে করছেন বলে জানিয়েছেন ওসি মিজানুর রহমান।

তিনি জানান, নিহতের ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সেগুলো থেকে আত্মহত্যার কারণ জানার চেষ্টা করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। 

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com