বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
এসএসসির চূড়ান্ত সূচি প্রকাশ, আছে যেসব নির্দেশনা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে, দুর্গাপুরে প্রীতি ফুটবল ম্যাচ দুর্গাপুর ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল স্কুলের চারপাশ এক কিলোমিটার পর্যন্ত কীটনাশকমুক্ত রাখার দাবী শিক্ষকদের স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুর্গাপুরে বৃক্ষরোপণ কর্মসুচী মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন দুজন, কে পেলেন কোন মন্ত্রণালয়? দুর্গাপুরে নিজ ঘরেই মাদক সেবনের আসর, ৩ জনের সাজা এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ দুর্গাপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

বলিউড তারকা অক্ষয় কুমার ঢাকার একটি হোটেলে কাজ করতেন

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১০৯৬ পঠিত

দিগন্ত ডেক্স : বলিউড তারকা অক্ষয় কুমার নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তান এটা তিনি বহু ইন্টারভিউতে বলেছেন। তিনি সিঙ্গাপুর , হংকংয়ে হোটেলে শেফ হিসেবে কাজ করেছেন সেসবও বলেছেন।

কিন্তু এবার নতুন তথ্য পাওয়া গেলো। টিভিনাইন অনলাইন জানালো, তিনি একসময় বাংলাদেশের একটি পাঁচতারকা হোটেলেও কাজ করেছেন।

তিনি রান্নার কাজ করতেন। তবে সেই হোটেলের নাম প্রকাশ করেনি সংবাদমাধ্যম । এক সাক্ষাৎকারে অক্ষয় কুমার নিজেই বলেছেন সম্প্রতি।

এ বার্তা সংস্থা জানায়, অক্ষয় জীবনেও ভাবেননি সিনেমা জগতে কাজ করবেন। কেরিয়ারের শুরুটা নেহাতই ঝড়ের মুখে পড়তে হয়েছিল তাঁকে বারবার। কখনও তিনি মার্শাল আর্টের শিক্ষা নিয়েছিলেন, তখনও আবার গয়নার দোকানে কাজ করেছেন। আবার কখনো ট্র্যাভেল এজেন্সিতে কাজ করেছেন।  

বলিউডের দুনিয়ায় পা রাখার আগে সব চাকরি হারিয়ে ভারত ফিরে তিনি কিছুদিন   বেশ কিছু বাচ্চাকে মার্শাল আর্টের ট্রেনিং দিতেন। তাদের মধ্যেই একজনের অভিভাবক অক্ষয় কুমারকে একটি বিজ্ঞাপনের প্রস্তাব দিয়েছিলেন। অক্ষয় কুমার তখন বিষয়টা বোঝেননি। গিয়েছিলেন টাকার জন্য। গিয়ে দেখলেন, কটা ছবি তুলে তিনি খাবারও পেলেন, ৫০০০ টাকাও পেলেন। পরিশ্রমও হল না। তখন তিনি স্থির করেন মডেলিং করবেন। আর সেই থেকেই শুরু। সেই প্রথম মডেলিং করার পর সুপারডুপার হিট হওয়ার পর পেলেন সিনেমায় অভিনয়ের প্রস্তাব। অভিনয় করে মাত করলেন বলিউডকে। আজ তিনি কতো কোটি টাকার মালিক সেটা হয়তো নিজেই জানেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com