বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

দুর্গাপুরে বিজিবির অভিযানে ভারতীয় কম্বল জব্দ

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৭ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ৪০টি কম্বল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা কম্বলগুলোর আনুমানিক সিজার মূল্য ২ লাখ টাকা।

সোমবার (২ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধীনস্থ বিজয়পুর বিওপির টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ১১৪৮ এমপি থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রেমবাজার নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪০টি কম্বল জব্দ করা হয়। জব্দ করা কম্বলগুলোর আনুমানিক মূল্য ২ লাখ টাকা। আটক করা কম্বলগুলো নেত্রকোনা কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এনিয়ে মঙ্গলবার (৩ নভেম্বর) নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com