রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতারপুরস্কার বিতরণ

১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ পঠিত

দিগন্ত ডেক্স : নেপালে ভয়াবহ ধসের ১০ দিন পর একটি টানেল থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। নেপালি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধার করা চীনা নাগরিকের নাম লু হাইতাও। বর্তমানে তার শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখা হচ্ছে। নেপালি সেনাবাহিনী আরো জানিয়েছে, ত্রিশূলী নদীর ওপর একটি জলবিদ্যুৎ প্রকল্পের একই টানেল থেকে ওই চীনা নাগরিককে উদ্ধার করা হয়।

এর আগের দিন ওই টানেল থেকেই দুই নেপালি নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছিল। গত ২৬ আগস্ট হিমালয়ের একটি উপত্যকায় হিমবাহের একটি অংশ ধসে পড়ে। এতে বরফ, পাথর ও কাদার স্রোত নেমে আসে। ভয়াবহ ওই ঘটনায় ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং ৫ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, নদীর উজানে হিমবাহ ধসে পড়ার পর অন্তত ছয়টি জলবিদ্যুৎ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট টানেলে প্রায় ৯০০ মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার অভিযান এখনো চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com