দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ স্লোগান সামনে রেখে প্রতিষ্ঠার ৫০বছর পূর্তি উদযাপন করেছে আইএফআইসি ব্যাংক। এ উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে আলোচনা সভা, দোয়া, গ্রাহকদের মিষ্টিমুখ ও কেক কাটাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজনে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে দুর্গাপুর পৌরশহরের হোসাইন কমপ্লেক্স আইএফআইসি ব্যাংকের শাখা কার্যালয় থেকে প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি, গ্রাহক, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের ব্যাবসায়ীগণ অংশ নেন
আলোচনা সভায় আইএফআইসি ব্যাংক দুর্গাপুর শাখার কর্মকর্তাগণ বলেন, দীর্ঘ পাঁচ দশকের পথচলায় আইএফআইসি ব্যাংক দেশের ব্যাংকিং খাতে নিজেদের অবস্থান তৈরি করেছে। গ্রাহকদের আস্থা, ভালোবাসা ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে ব্যাংকটি দীর্ঘদিন ধরে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছে।
তাঁরা আরও বলেন, সময়ের সঙ্গে ব্যাংকিং খাতে ব্যাপক পরিবর্তন এসেছে। গ্রাহকদের পরিবর্তিত চাহিদা, প্রযুক্তির ব্যবহার ও আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে আইএফআইসি ব্যাংকও কার্যক্রম এগিয়ে নিচ্ছে। ভবিষ্যতে গ্রাহকদের আরও সহজ, দ্রুত ও আধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
ব্যাংকের ৫০ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী শাখায় আসা গ্রাহকদের মিষ্টিমুখ করানো হয়। কর্মকর্তা-কর্মচারীরা গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করেন এবং দীর্ঘদিনের সহযোগিতার জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান।
আইএফআইসি ব্যাংক দুর্গাপুর শাখার ব্যবস্থাপক বলেন, ‘আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। দীর্ঘ এই পথচলায় গ্রাহক, শুভাকাঙ্ক্ষী এবং কর্মকর্তা-কর্মচারীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁদের আস্থা ও সহযোগিতাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। ভবিষ্যতেও গ্রাহকদের আস্থা ধরে রেখে আরও উন্নত সেবা দেওয়ার মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় ভূমিকা রাখতে চাই।
আলোচনা শেষে আইএফআইসি ব্যাংকের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে এক দোয়া মাহফিল ও সকলের অংশগ্রহনে কেকে কেটে শুভ শুচনা করা হয়।
Leave a Reply