রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ভাড়া বাসা থেকে ২ শিশুর লাশ উদ্ধার অপরাধীদের যারা শেল্টার দেবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে : ডেপুটি স্পিকার দুর্গাপুরে জালে আটকে পড়া অজগর বনে অবমুক্ত শহীদ জিয়ার গুনে গুণান্বিত হয়ে রাজনীতিতে আসুন : ডেপুটি স্পীকার প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার দুই সিটির নির্বাহী কর্মকর্তা বরখাস্ত ডেঙ্গু প্রতিরোধে ৪৮ ঘণ্টা সময় দিলেন প্রধানমন্ত্রী মদনে ইমাম ও উলামাদের দাবির প্রেক্ষিতে বাউল গান পন্ড দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন পাঁচ গুণীজন বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর দুর্গাপুরে ঈদের নামাজে দেশ ও জাতীর কল্যানে দোয়া

বর্ধিত মূল্য প্রত্যাহার, ৭০ টাকাতেই মিলবে টিসিবির চিনি

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ২৫৮ পঠিত

দিগন্ত ডেক্স : বর্ধিত মূল্য প্রত্যাহার করে কেজিপ্রতি চিনির দাম ৭০ টাকা বহাল রাখার ঘোষণা দিয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।  আজ বৃহস্পতিবার (৭ মার্চ) পণ্যের মূল্যে আবার সমন্বয় করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

এর আগে, গতকাল টিসিবি ভর্তুকি মূল্যের চিনির দাম বাড়ায়। এক লাফে কেজিতে ৩০ টাকা বাড়িয়ে চিনির নতুন দর নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। এর আগে টিসিবিতে চিনির সর্বোচ্চ দর ছিল ৭০ টাকা।

বুধবার টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে চিনির দর বাড়ানোর বিষয়টি উল্লেখ করে বলা হয়, নিম্নআয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে চালসহ টিসিবির পণ্য (ভোজ্যতেল ও ডাল) বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। রমজান উপলক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে দ্বিতীয় পর্বের পণ্য বিক্রি শুরু হবে।

সরবরাহ না থাকায় গত বছর আগস্টে চিনি বিক্রি করেনি টিসিবি। পরের ২-৩ মাস কিছু কিছু এলাকায় ৭০ টাকা দরে চিনি বিক্রি করে সংস্থাটি। তবে মাঝে গত ২-৩ মাস চিনি বিক্রি বন্ধ ছিল। আগামীকাল থেকে আবার চিনি বিক্রি শুরু হলেও কেজিতে দাম বাড়ানো হয়েছে ৩০ টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com