সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের তারিখ ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান শিশু কে ধর্ষণ ও হত্যায় অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে জনতা মাদকমুক্ত সমাজের বার্তা নিয়ে, দুর্গাপুরে বিএনপির দুই-দলের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে ডেপুটি স্পিকারের উদ্যোগ : দুর্গাপুরে খেলার মাঠ সংস্কার ও গোলবার স্থাপন ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও অনুমোদন পেল ইলেকট্রিক ট্রেন প্রকল্প দুর্গাপুরে পার্টনার ফার্মার্স ফিল্ড স্কুলের মাধ্যমে, আধুনিক কৃষিতে এগিয়ে যাচ্ছে কৃষক স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু : ইসি

দুর্গাপুরে ‘গাঁওবর্ত উৎসব’ পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৩৭৪ পঠিত

দুর্গাপুরে (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে হদি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘‘গাঁওবর্ত উৎসব’’ পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সন্ধ্যায় একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও হদি সম্প্রদায়ের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

আলোচনা সভায় কালচারাল একাডেমির পরিচালক গীতিকবি সুজন হাজংয়ের সভাপতিত্বে ও একাডেমি নৃত্য শিক্ষক মালা মার্থা আরেংয়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্মসচিব শাহনাজ সামাদ। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (পরিমেয় ঐতিহ্য শাখা) নিলুফার ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, লেখক ও গবেষক আলী আহাম্মদ খান আইয়োব, ডন বস্কো কলেজের অধ্যক্ষ রুমন রাংসা, বাংলাদেশ হদি কল্যাণ পরিষদের সভাপতি লিটন দেব সেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি‘র সদস্য সমীরণ কুমার সিংহ, সন্ধ্যারানী হাজং, কবি ক্রসওয়েল খকসী প্রমুখ।

গাঁওবর্ত হলো হদি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী আদি ধর্ম বিশ্বাস। গাঁও অর্থ সমাজ আর বর্ত হলো পূজা। সমাজকে বিশুদ্ধ করনের মাধ্যমে মানুষের রোগ ও বিপদ থেকে মুক্তির জন্য গাঁওবর্ত দেবতার পূজা করা হয়।

প্রধান অতিথি বলেন, হদি সম্প্রদায়ের ভাষাসহ কৃষ্টি-কালচার প্রায় হারিয়ে যাচ্ছে। তাদের কৃষ্টি-কালচার ধরে রাখতে সংস্কৃতি মন্ত্রণালয় কাজ করছে। এ কাজে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। আলোচনা শেষে একাডেমি‘র শিল্পী ও শেরপুর জেলা থেকে আগত হদি সম্প্রদায়ের শিল্পীরা তাঁদের কৃষ্টি-কালচার তুলে ধরে দলীয় নৃত্য, গান ও কীর্ওন পরিবেশন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com