রবিবার, ৩১ মে ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ভাড়া বাসা থেকে ২ শিশুর লাশ উদ্ধার অপরাধীদের যারা শেল্টার দেবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে : ডেপুটি স্পিকার দুর্গাপুরে জালে আটকে পড়া অজগর বনে অবমুক্ত শহীদ জিয়ার গুনে গুণান্বিত হয়ে রাজনীতিতে আসুন : ডেপুটি স্পীকার প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার দুই সিটির নির্বাহী কর্মকর্তা বরখাস্ত ডেঙ্গু প্রতিরোধে ৪৮ ঘণ্টা সময় দিলেন প্রধানমন্ত্রী মদনে ইমাম ও উলামাদের দাবির প্রেক্ষিতে বাউল গান পন্ড দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন পাঁচ গুণীজন বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর দুর্গাপুরে ঈদের নামাজে দেশ ও জাতীর কল্যানে দোয়া

সোনামসজিদ বন্দরে এলো ১৬৩ টন পেঁয়াজ

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৪ পঠিত

দিগন্ত ডেক্স : ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ১৩৬ টন পেঁয়াজ আমদানি হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছয়টি ট্রাকে ১৩৬ টন পেঁয়াজ প্রবেশ করে এ স্থলবন্দরে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম।

তিনি জানান, ৭ ডিসেম্বর থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে ভারত। তবে ৭ ডিসেম্বরের আগে যে পেঁয়াজগুলোর এলসি করা ছিল, সেগুলো পর্যায়ক্রমে স্থলবন্দরে প্রবেশ করছে। রোববার ১০ ট্রাকে ২০০ টন পেঁয়াজ স্থলবন্দরে প্রবেশ করেছে। সোমবার দুপুর পর্যন্ত ছয়টি ট্রাকে আরও ১৬৩ টন পেঁয়াজ এসেছে।

এর আগে গত দুদিনে ৩৬০ টন পেঁয়াজ এ স্থলবন্দর দিয়ে বাংলাদেশে এসেছে।

উল্লেখ্য, ৭ ডিসেম্বর ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com