মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

জুলাই-আগষ্ট আন্দোলনে শহীদদের স্মরণে : স্পীকারের বৃক্ষরোপণ কর্মসূচি

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৯ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নতুন প্রজন্মের শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে ২৪ এর জুলাই-আগষ্ট আন্দোলনে নিহত সকল বীর শহীদদের স্মরণে নেত্রকোনার দুর্গাপুর উপজেলাব্যাপি বিভিন্ন সড়কে বৃক্ষরোপণ কর্মসুচী শুরু করেছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সোমবার (০৩ জুলাই) সকালে বিরিশিরি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে এ কর্মসুচীর উদ্বোধন করেন শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিঙ্ মিডিয়া সাংবাদিকগণ।

এ সময় অন্যদের মাঝে, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুইয়া, অধ্যক্ষ বিপ্লব বিকাশ পাল চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ শহীদুল্লাহ্ খান, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, ইউনিয়ন বিএনপি‘র সভাপতি মো. আজিজুল হক ফকির, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. রাজন মিয়া সহ শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিঙ্ মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপন নিয়ে টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থী মারিয়া আক্তার বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রত্যেকেরই অন্তত একটি করে গাছ লাগানো উচিত। গাছ লাগানো শুধু পরিবেশ রক্ষাই নয়, আমদের মতো নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ারও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বৃক্ষরোপন কর্মসুচী আয়োজনের জন্য ভারপ্রাপ্ত স্পিকার স্যার ও মাননীয় প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানাই সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপনের উদ্দ্যেগ নেয়ার জন্য।

আরেক শিক্ষার্থী রাহা মনি বলেন, মাননীয় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্যারকে ধন্যবাদ জানাই ২৪ এর জুলাই-আগষ্ট আন্দোলনে নিহত শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করার জন্য। এই কর্মসুচী থেকে আমরা বৃক্ষরোপনের সুফল ও জুলাই আন্দোলন সম্পর্কে জানতে পেরেছি।

জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশিষ্ট শিক্ষাব্রতী অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান বলেন, জুলাই আন্দোলনে মেধাবী শিক্ষার্থী আবু সাঈদ সহ যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। তাঁদের আত্মত্যাগ দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন গতি এনে দেয় এবং দেশে ফ্যাসিবাদমুক্তির যাত্রা শুরু হয়। এই আন্দোলনে যারা আত্মহুতি দিয়েছেন, তাদের স্মরণে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল যে বৃক্ষরোপন কর্মসুচী হাতে নিয়েছেন তা নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে মাইলফলক হয়ে থাকবে।

অধ্যক্ষ বিপ্লব বিকাল পাল বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা সহ সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে  মাননীয় স্পিকার মহোদয় যে বৃক্ষরোপণ কর্মসুচী শুরু করেছেন এর ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ সময় উপজেলা বিএনপি‘র সভাপতি জহিরুল আলম ভুইয়া বলেন, “জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশে যে দ্বিতীয় স্বাধীনতার সূচনা হয়েছে, সেই চেতনাকে নতুন প্রজন্ম ও সাধারণ মানুষের মাঝে স্মরণীয় করে রাখতে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি যে কর্মসূচি গ্রহণ করেছে, তা সত্যিই প্রশংসনীয় উদ্দ্যেগ। উপজেলা বিএনপি‘র পক্ষ থেকে মাননীয় স্পিকার মহোদয়কে ধন্যবাদ জানাই এবং উপজেলা এ কর্মসুচীর সফলতা কামনা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com