বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

দুর্গাপুরে ৭৪০ বোতল ফেনসিডিলসহ আটক দুই

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১০ পঠিত
                        

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুর পৌর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই জনকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে দুর্গাপুর পৌরশহরের বাগিচাপাড়া এলাকার মিরাজ আলী আকন্দের ছেলে জলিল আকন্দ (৪৫) এর বাড়ী থেকে এই মাদক আটক করা হয়।

এসময় জলিলের স্ত্রী নাজমুন নাহার খানম (তামান্না) ও তার বাবা শফিকুল ইসলাম কে মাদক কাবারের সাথে জড়িত থাকার সন্দেহে আটক করা হয়। আটককৃত মাদকের মুল্য প্রায় ৩০ লক্ষ টাকা।

পুলিশ জানায়, চৌকস পুলিশের নিজস্ব গোয়েন্দার দেয়া গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ এর নেতৃত্বে পুলিশের একটি দল পৌরশহরের বাগিচাপাড়াতে ‘‘সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে অভিযান পরিচালনা করার পরিকল্পনা ছিলো।’’ এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে জলিল আকন্দের বাড়িতে অভিযান চালানো হয়। পরবর্তিতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করা হয়। পরে মাদক কারবারের সাথে জড়িত থাকার সন্দেহে জলিলের স্ত্রী নাহার খানম (তামান্না) ও তার বাবা শফিকুল ইসলাম কে আটক করা হয়। পুলিশের উপস্থিতিতে টের পেয়ে জলিল গাঁ ঢাকা দেয়।

এই ঘটনায় অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে দুর্গাপুরে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকের মাদক আটক নিয়ে পুলিশবাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করবে। আইনী প্রক্রিয়া শেষে আসামীদের আদালতে পাঠানো হবে। এ ধরনের অভিযানে কাউকে ছাড় দেয়া হবে না। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com