শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন হাসপাতালের অনুমোদন ১৩ উপজেলায় দুর্গাপুরে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ১৯৭১ সালে শরীরে বিদ্ধ গুলি, ৫৫ বছর অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ দুর্গাপুর সীমান্ত থেকে মর্টারশেল উদ্ধার এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ : নতুন জীবন ফিরে পেলো কৃষ্ণ হাজং ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ : ক্ষতিগ্রস্থ পরিবারে ঢেউটিন, নগদ টাকা ও চাল বিতরণ এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমল ‘‘নজরুল বর্ষ’’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, দুর্গাপুর উপজেলা অন্তর্ভুক্ত বেসরকারি ঋণের লক্ষ্য কমিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা

দুর্গাপুরে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৫৫ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুর ইউনিয়নের চারিয়া মাসকান্দা এলাকায় মাদকের বিস্তার রোধ এবং যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) দুপুরে সুমন মার্কেটের সামনে এলাকার সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ বিক্ষোভ মিছিল হয়। এসময় মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ সমাবেশ করে স্থানীয়রা।

বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় ইউপি সদস্য মো. হযরত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাসকান্দা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কাদির, ২নং দুর্গাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম, ওলামা দলের সভাপতি আব্দুল জলিলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল থেকে এলাকার সচেতন নাগরিকরা জানান, আমাদের এলাকায় দিন দিন মাদক কারবারিদের তৎপরতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে এর ফলে চুরি, ছিনতাইসহ নানা সামাজিক অপরাধ বেড়েই চলেছে। অনতিবিলম্বে এলাকার চিহ্নিত মাদক স্পটগুলো উচ্ছেদ এবং এর পেছনের গডফাদারদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। এছাড়া মাদক ব্যবসায়ীদের সমাজ থেকে বিতাড়িত করার ঘোষনা দেন স্থানীয়রা।

বক্তারা বলেন, চারিয়া-মাসকান্দা এলাকায় সাম্প্রতিক সময়ে মাদক, জুয়া, ইভটিজিং এবং বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এসব অপরাধ শুধু ব্যক্তি ও পরিবারকেই ক্ষতিগ্রস্ত করছে না, বরং সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করে তরুণ প্রজন্মের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। তাই এসব অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং সর্বস্তরের জনগণকে সচেতন করার কোনো বিকল্প নেই।

তারা আরও বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। এটি যুবসমাজের নৈতিক অবক্ষয়, অপরাধ প্রবণতা এবং সামাজিক অস্থিরতার অন্যতম কারণ। তাই মাদক ব্যবসায়ী, জুয়াড়ি ও সমাজবিরোধী চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলন জোরদার করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানের জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com