রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার দুই জেলায় নতুন ইপিজেড, তিন জেলায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবে সরকার দুর্গাপুরে বিশ্ব রক্তদাতা দিবস পালিত নিত্যপ্রয়োজনীয় ৬০ পণ্যের কর প্রত্যাহার করা হয়েছে : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকার উদ্যোগে দুই হাত হারানো নূরুল আমিন পেলেন নতুন ঘর দুর্গাপুরে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলমাকান্দায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনীতে সৃজনশীলতার ঝলক ১৫ টাকা দরে প্রতিমাসে ৩০ কেজি চাল পাবে ৫৫ লাখ পরিবার দুর্গাপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত

নিত্যপ্রয়োজনীয় ৬০ পণ্যের কর প্রত্যাহার করা হয়েছে : প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২৯ পঠিত

দিগন্ত ডেক্স : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘নিত্যপ্রয়োজনীয় ৬০ পণ্যের ওপর থেকে কর প্রত্যাহার করা হয়েছে। যাতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় না বাড়ে।

একই সঙ্গে সিগারেটের মতো ক্ষতিকর পণ্যের ওপর কর বাড়ানো হয়েছে। এরপরও যারা এ বাজেটের বিরোধিতা করছে, তাদের উদ্দেশ্য দেশের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করা কি না সেটি জনগণকে বিবেচনা করতে হবে।’

শনিবার (১৩ জুন) সকালে কক্সবাজারের পিএমখালী ইউনিয়নের পাতালী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির রাজনীতি মানুষের জন্য। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ভোটের কালির দাগ শুকানোর আগে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে। পাতলী খাল পুনঃখননের ফলে প্রায় ৪০ হাজার মানুষ উপকৃত হবে এবং ১ হাজার ২০০ হেক্টর জমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে। এতে বছরে ১ হাজার ২০০ মেট্রিক টনের বেশি খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি পাবে। পাশাপাশি ৮ হাজারেরও বেশি কৃষক সরাসরি সেচ সুবিধা পাবেন।

তারেক রহমান বলেন, ‘দেশের মালিক কোনো রাজনৈতিক দল নয়, দেশের মালিক জনগণ। কারা জনগণের বন্ধু আর কারা নয়, তা নির্ধারণের সময় এসেছে। অতীতে নানা ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের ভাগ্য পরিবর্তনের সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার সে পরিস্থিতির পরিবর্তন ঘটাতে কাজ করছে সরকার।’

তিনি বলেন, ‘আগামী পাঁচ বছরে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে কৃষি উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে এবং লাখো কৃষক উপকৃত হবেন।’

কৃষকদের জন্য সরকারের নতুন উদ্যোগের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘কৃষি কার্ড চালু করা হচ্ছে। যার মাধ্যমে একজন কৃষক বীজ, সার ও কীটনাশক কেনার জন্য ২ হাজার ৫০০ টাকা সহায়তা পাবেন। আগামী এক বছরের মধ্যে প্রতিটি উপজেলায় ৮ থেকে ১০ হাজার কৃষককে এ কার্ড দেওয়া হবে।’

নারীশিক্ষার প্রসঙ্গে তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীদের জন্য উচ্চ মাধ্যমিক পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেছিলেন। বর্তমান সরকার সেটিকে ডিগ্রি বা স্নাতক পর্যায় পর্যন্ত সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তির আওতায় আনার পরিকল্পনাও রয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকারকাজ করছে। আগে হৃদরোগের রিং পরাতে যেখানে এক লাখ টাকার বেশি খরচ হতো, আগামী জুলাই থেকে সে ব্যয় প্রায় অর্ধেকে নেমে আসবে। কিডনি ডায়ালিসিসের খরচও উল্লেখযোগ্যভাবে কমবে।’

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এমপি, লুৎফুর রহমান এমপিসহ অন্যরা বক্তৃতা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com