শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সন্ধ্যা ৭টার পর মার্কেট-দোকান বন্ধের নির্দেশ দুর্গাপুরে বিপুল পরিমান ভারতীয় ট্যাবলেটসহ আটক ১ দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি দুর্গাপুরের উন্নয়নেমহা-পরিকল্পনা ঘোষনা করলেন – ব্যারিস্টার কায়সার কামাল নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যায় গ্রেপ্তার ৩ ডেপুটি স্পীকারের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য আসছে সুখবর ডেপুটি স্পীকারের সাথে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

সন্ধ্যা ৭টার পর মার্কেট-দোকান বন্ধের নির্দেশ

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১২ পঠিত

দিগন্ত ডেক্স : রাঙামাটিতে সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট, শপিংমল এবং দোকানপাট বন্ধ করার কঠোর নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারের নেওয়া সিদ্ধান্তের অংশ হিসেবে এ নির্দেশনা কার্যকর করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রশাসনের পক্ষ থেকে শহরজুড়ে মাইকিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রাঙ্গামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার (জুডিশিয়াল) সৈয়দ আবু হুরাইরা স্বাক্ষরিত গত ১২ এপ্রিলের একটি বিজ্ঞপ্তিতে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে। এতে বলা হয়, শপিংমল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে অবশ্যই বন্ধ করতে হবে।

এছাড়া, বাণিজ্য মন্ত্রণালয় থেকে আসা নির্দেশনার আলোকে সব ধরনের প্রদর্শনী, মেলা বা সাংস্কৃতিক অনুষ্ঠানের আলোকসজ্জা পরিহার করতে হবে। বিদ্যুৎ ও বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার সাশ্রয়ের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। যেকোনো ধরনের অননুমোদিত বা অবৈধ মেলা অবিলম্বে বন্ধ করতে হবে।

এদিকে, নির্দেশনা অনুযায়ী সন্ধ্যার পর মার্কেটগুলোতে বেচাকেনা বন্ধ হতে দেখা গেছে। তবে ব্যবসায়ীদের পক্ষ থেকে এ সময়ের ব্যাপারে কিছুটা শিথিলতার দাবি তোলা হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীদের দাবি, সন্ধ্যা ৭টা খুবই অল্প সময় হয়ে যায়। তাই সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের সুবিধার কথা বিবেচনা করে বন্ধের সময়সীমা রাত ৮টা পর্যন্ত বৃদ্ধি করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com