শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সন্ধ্যা ৭টার পর মার্কেট-দোকান বন্ধের নির্দেশ দুর্গাপুরে বিপুল পরিমান ভারতীয় ট্যাবলেটসহ আটক ১ দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি দুর্গাপুরের উন্নয়নেমহা-পরিকল্পনা ঘোষনা করলেন – ব্যারিস্টার কায়সার কামাল নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যায় গ্রেপ্তার ৩ ডেপুটি স্পীকারের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য আসছে সুখবর ডেপুটি স্পীকারের সাথে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৬ পঠিত

দিগন্ত ডেক্স : লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে বন্দি ১৭৪ জন স্বেচ্ছায় প্রত্যাবাসে ইচ্ছুক অনিয়মিত বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।

লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) একটি বিশেষ ফ্লাইটে তাদের নিরাপদে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।

প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে পাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। তাদের অনেকে সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে জানা গেছে।

তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম-এর কর্মকর্তাগণ অভ্যর্থনা জানান। বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে তাদের সার্বিক সহায়তা করা হয়।

আইওএমর পক্ষ থেকে প্রত্যাবাসন করা সবাইকে যাতায়াত খরচ বাবদ ছয় হাজার টাকা, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের দুর্বিষহ অভিজ্ঞতা সবার সঙ্গে বিনিময় করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

লিবিয়ায় আটক অবশিষ্ট বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com