সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :

ঢাকাসহ ৮ বিভাগে কালবৈশাখী ঝড়ের সতর্কতা

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৫৩ পঠিত

দিগন্ত ডেক্স : ঢাকাসহ দেশের আট বিভাগে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার রাত থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে এই কালবৈশাখী ঝড় হতে পারে বলে সতর্কতা দেয় আবহাওয়া অধিদপ্তর।

 ্আজ বুধবার আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা শীর্ষক এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বুধবার রাত ৮টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তারও বেশি বেগে ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

একই সঙ্গে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com