সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :

জ্বালানী তেল নিয়ে সুখবর দিলেন মুক্তিযুদ্ধমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১৯৫ পঠিত

দিগন্ত ডেক্স : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘আমাদের সংশ্লিষ্ট মন্ত্রী বারবারই বলেছেন বাংলাদেশে তেলের কোনো সংকট নেই। না অকটেন, না ডিজেল, না পেট্রল অথবা ভোজ্যতেলের সংকট রয়েছে। এখানে বিভিন্ন সময়েই কিন্তু অসাধু ব্যবসায়ী তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়িয়ে লাভবান হওয়ার চেষ্টা করেন।’

সোমবার (২৩ মার্চ) সকালে টাঙ্গাইলের সখীপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, ‘ইনশাআল্লাহ আমাদের সরকারের আমলে এই ধরনের অসাধু ব্যবসায়ীদের আমরা প্রশ্রয় দেব না। যাদের গাড়ি আছে, যাদের পেট্রল, ডিজেল, অকটেন বা ভোজ্যতেলের দরকার তাদের শঙ্কিত হওয়ার কারণ নেই।’

তিনি আরো বলেন, ‘শহীদ ওসমান হাদি হত্যার বিষয়ে আমাদের সরকার আগে থেকেই সিরিয়াস। আমরা সরকারে যাওয়ার আগেই এ ব্যাপারে কথা বলেছি। ভারতে গ্রেপ্তার হওয়া ওসমান হাদির আসামিদের বিষয়ে সরকার উদ্যোগ নেবে। সব হত্যাকাণ্ডের যাতে সঠিক বিচার হয় আমাদের সরকার সে ব্যবস্থা করবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com