শনিবার, ০২ মে ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-সিলেট রুটে হবে ডাবল রেললাইন : প্রধানমন্ত্রী পত্রিকা হকার ও তার ছেলের পাশে দাঁড়ালেন – ব্যারিস্টার কায়সার কামাল বন্ধ কলকারখানা শিগগিরই চালু হবে : প্রধানমন্ত্রী দুর্গাপুরে মহান মে দিবস পালিত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা দুর্গাপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ সরকারি চাকরিপ্রার্থীদের সুখবর দিলেন প্রতিমন্ত্রী দুর্গাপুর সীমান্তে বিজিবি-বিএসএফ‘র উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা ধর্মীয় প্রতিষ্ঠানের সকল বরাদ্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হবে – ডেপুটি স্পীকার

বাংলাদেশের কাছে পাত্তাই পেল না পাকিস্তান

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৮৮ পঠিত

দিগন্ত ডেক্স : ইফতার শুরুর আগেই কি তাহলে খেলা শেষ হবে? নাহিদ রানার তোপ আর মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে পাকিস্তান মাত্র ১১৪ রানে গুটিয়ে যাওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মনে এই প্রশ্ন।

সাধারণত ওয়ানডে ম্যাচে এক দলের ব্যাটিং শেষে ৪০ থেকে ৪৫ মিনিটের বিরতি থাকে। কিন্তু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ পাকিস্তান প্রায় ২০ ওভার বাকি থাকতেই অলআউট হওয়ায় বাংলাদেশ মাত্র ১০ মিনিটের মধ্যে ব্যাটিংয়ে নামল এবং শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকল। 

এতে ক্রিকেটপ্রেমীদের মনে জাগা প্রশ্নটা বাস্তবে রূপ নিল। ঢাকায় ইফতার শুরু হওয়ার মিনিট খানেক আগেই জিতে গেল বাংলাদেশ।

অবশ্য ‘জিতে গেল’ লেখার চেয়ে ‘গুঁড়িয়ে দিল’ লেখাটাই বেশি যুতসই। বাংলাদেশের কাছে যে পাত্তাই পায়নি পাকিস্তান! ১০০ ওভারের ম্যাচের ফল এসেছে এর অর্ধেকেরও কম ৪৫.৫ ওভারেই।

মামুলি লক্ষ্যটা ৮ উইকেট ও ২০৯ বল বাকি রেখে ছুঁয়ে ফেলেছে মিরাজের দল, বলের হিসেবে যা পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সবচয়ে বড় জয়। এ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। মিরপুরেই পরের দুই ওয়ানডে আগামী শুক্র (১৩ মার্চ) ও রবিবার (১৫ মার্চ)।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com